শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৪
আটককৃত ৪ আসামি

ঢাকা জেলার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে মানিকগঞ্জ র‍্যাব–৪।

শনিবার (১০ জুন) রাত পৌনে ১২ টার দিকে মানিকগঞ্জ –৪ এর কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন–ঢাকা জেলার ধামরাই উপজেলার উত্তর হাতকোড়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫), নান্দেশরী এলাকার আব্দুর রহিমের ছেলে নূর মোহাম্মদ (৩২), চাইরপাড়া (আদর্শগ্রাম) এলাকার মৃত হাসান আলীর ছেলে শহীদুল্লাহ (৪৫) ও নান্দেশরী এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৩২)।

লে: কমান্ডার আরিফ হোসেন প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গার্মেন্টসের এক বান্ধবীর মাধ্যমে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসামি তোফাজ্জলের সাথে ভিকটিমের পরিচয় হয়। এ সময় তোফাজ্জল কৌশলে ভিকটিমের মোবাইল নাম্বার নিয়ে নেয়। পরে তোফাজ্জল ভিকটিমকে ফোন দিয়ে তার বান্ধবীর খোঁজখবর নিতো। পরে এক সময় ভিকটিমকে তোফাজ্জল দেখা করার কথা বলে ধামরাই উপজেলার হাতকোড়া এলাকায় ডেকে নিয়ে চারজনে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় আসামিরা ভিকটিমের বিবস্ত্র ভিডিও ধারণ করে এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

তিনি আরও জানান, পরের দিন আসামিরা আবারো ভিকটিমকে একটি হোটেলে দেখা করতে বলে। দেখা না করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভিকটিম এ বিষয়ে অভিযোগ করার পর র‍্যাব ছায়া তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় আসামিদের আটক করে।

এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

জাহিদুল হক চন্দন/আফ/দীপ্ত নিউজ