দীপ্ত নিউজ
বিনোদন

গান গাইতে আবারও সৌদি গেলেন মমতাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গান গাইতে আবারও সৌদি গেলেন মমতাজ

লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বুধবার বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন

এই ফোকসম্রাজ্ঞী সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ।

মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।