শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বিএনপি নেতা
মো. মোশাররফ হোসেন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডে ২৬ মার্চ মঙ্গলবার রাত ১০টায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মোশাররফ ফেনী পৌরসভার চাড়িপুর হাজী নজির আহাম্মদ কন্ট্রাক্টর বাড়ির মৃত সফিকুর রহমানের ছোট ছেলে। তিনি পৌর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডের মাথায় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোশাররফ হোসেন সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের এসআই বিল্লাল হোসেন বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, মোশাররফের মৃত্যুতে আমরা শোকাহত। আজ বুধবার দুপুর ২টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মামুন/ আল / দীপ্ত সংবাদ