শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুর-৬ আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর–৬ আসন বহাল রাখার দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। বুধবার (১২ নভেম্বর) সকালে এ বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধকারীরা সাত দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর–৬ আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। পরে মানববন্ধনটি বিক্ষোভে রূপ নেয়।

বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ‘গাজীপুর–৬ আসন বহাল রাখতে হবে‘ বলে স্লোগান দেন। ভোটার সংখ্যার ভারসাম্য ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় আসনটি বহাল রাখার দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজীপুর–৬ আসনটি বাতিল করে নতুনভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হলে স্থানীয় মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। তারা বলেন, ‘গাজীপুরের ভোটারদের সঙ্গে অন্যায্য করা হচ্ছে। হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে।‘