শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
মহানগর

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

শেষ হলো গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়।

২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। প্রথম দিকে ভোটারের উপস্থিতি অল্প থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে ।

এবারের নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম চলে। কেন্দ্রে কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা। এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয়। মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।