শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান, মামুন মণ্ডলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগের একটি মামলা রয়েছে। তাকে ঐ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদে জানা যায়, হত্যা মামলার আসামী ও গাজীপুর আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন পুলিশ রুপায়ন সিটির একটি আবাসিক ভবনে আত্মগোপন করে আছে। পরে শুক্রবার বিকালে সেখানে অভিয়ান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ণ না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে পরে প্রত্যাহার করেন। তার নামে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ৩৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশের একাধিক সূত্র জানায়, মামুন মন্ডলের নামে গাজীপুরেও যে সব মামলা রয়েছে, সে সব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আইনী প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আল