শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

গাজীপুরে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্প। এসময় ৩ মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রা হয় ।

সোমবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবা‌দের ভিওিতে ঢাকা– ময়মন‌সিংহ মহাসড়‌কের পোড়াবা‌ড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের জাকির ভূইয়ার ছেলে তাসলিম ভূঁইয়া, মোমর উদ্দিনের ছেলে ধন মিয়া, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের আজগর আহমেদের ছেলে জাকির আহমেদ।

র‍্যাব ১ কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দি‌য়ে মাদ‌কের বড় চালান পাচার হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভিওিতে পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় । এসময় এক‌টি পিকআপ জব্দ করা হয় ।

তিনি আরও জানান, তিনজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ