শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী ।

মোবাশশির হোসাইন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে, গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে ছাত্র–জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রত্যাহার করা হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মে‌ডি‌কেল অ‌ফিসার ডাক্তার মঞ্জুর মো‌রেশদ জানান, গু‌লি‌বিদ্ধ অবস্থায় একজন‌কে আনা হ‌য়ে‌ছে । তার অবস্থা আশঙ্কাজনক নয় । প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে অপা‌রেশন‌ থি‌য়েটা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।‌

আল