শিরোনাম
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

গাজীপুরে বিএনপির ডেঙ্গু প্রতিরোধের দাবিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে বিএনপির ডেঙ্গু প্রতিরোধের দাবিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
গাজীপুর

বাংলাদেশের মানুষের কল্যাণে এই সরকারকে বিদাইকরা আমাদের ইমানি দায়িত্ব। মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার সবকিছুই ভূলুন্ঠিত করেছে সরকার। তাই সবাইকে একসাথে মিলেমিশে কঠোর আন্দোলনের ডাক দেয়ার কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে এই সরকারের পতনের জন্য যা করা দরকার তাই করার আহ্বান করেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধের দাবিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি‘র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপি‘র সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম, মহানগর বিএনপির সহ–সাধারণ সম্পাদক পাপ্পু সরকারসহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ