শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুর জেলার কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব–স্টেশন নামক স্থানে গাজীপুর–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. তৌহিদুল্লাহ্ (২৫), একই থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তাদের ছেলে শায়ান (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব–স্টেশন নামক স্থানে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহন বাসের (চট্র মেট্রো ব–১১–১০৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী মো. তৌহিদুল্লাহ (২৫), আবুল কালাম (৫৫), তার স্ত্রী মোছা. তাছলিমা (৪৫), মেয়ে সুবর্ণা (২০), রত্না আক্তার (২৪) ও তার ছেলে শায়ান (৩) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল্লাহ ও শিশু শায়ানকে মৃত ঘোষণা করেন। রত্না আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যান্য আহত আবুল কালাম (৫৫), তার স্ত্রী তাছলিমা বেগম (৪৫) ও মেয়ে সুবর্ণা আক্তারকে (২৫) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। বাসটিকে আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ