শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে দগ্ধ গৃহবধু ৯ দিন পর মৃত‌্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে দগ্ধ গৃহবধু ৯ দিন পর মৃত‌্যু

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে বিদ‌্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে অ‌গ্নিদগ্ধ হয়ে হাসপাতা‌লে ৯ দিন চি‌কিৎসাধীন অবস্থায় গৃহবধু আরিফা আক্তার(৩০) মারা গে‌ছেন। মঙ্গলবার (২৫ জুলাই) ভো‌রে ঢাকা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লের শেখ হা‌সিনা বার্ন ইউনি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে।

নিহত আরিফা আক্তার(৩০) উপ‌জেলার সুত্রাপুর এলাকার ব‌্যবসায়ী র‌ফিক দেওয়া‌নের দ্বিতীয় স্ত্রী।

নিহ‌তের স্বজনরা জানায়, র‌ফিক দেওয়া‌নের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গে‌লো একমাস আগে পা‌রিবা‌রিকভা‌বে বি‌য়ে ক‌রেন আরিফা আক্তার‌কে। গত ১৬ জুলাই বি‌কে‌লে বাড়ীর ছা‌দে একাই ঘুরা‌ফেরা কর‌ছিল আরিফা আক্তার। সেখা‌নে চলমান ৩৩ হাজার বো‌ল্টের বিদ‌্যু‌তের তা‌রে তার ওরনা পে‌ঁচি‌য়ে প‌ড়ে। ওরনা ছুটা‌তে গি‌য়ে নি‌জেই বিদ‌্যুৎ পিস্ট হ‌য়ে আগু‌নে দগ্ধ হন। ছা‌দের উপর বিকট শব্দ শু‌নে বা‌ড়ি অন‌্যান‌্য লোকজন তা‌কে উদ্ধার হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

ঘটনার ৯ দিন পর ঢাকা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লের শেখ হা‌সিনা বার্ন ইউনি‌টে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভো‌রে মারা যান।

নিহ‌তের স্বামী র‌ফিক দেওয়ান জা‌নি‌য়ে‌ছেন, আইনগত সকল প্রক্রিয়া শে‌ষে নিহ‌তের মর‌দেহ বা‌ড়ি‌তে এনে দাফন করা হ‌বে।

 

আফ/দীপ্ত নিউজ