শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত দুই
দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজি অটোরিকশা

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও একজন।

রবিবার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা– কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, রবিবার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হতাহ‌তের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি।

 

আফ/দীপ্ত নিউজ