শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরের ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরের ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট
গাজীপুরের ঝুট গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ি উপজেলার আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটের ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সবশেষ পাওয়ার খবরে কোনাবাড়ির আমবাগের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ইউনিট কাজ করছে বলে জানান।

আরও পড়ুন: মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, পানির সংকট থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ইউনিট খবর দেয়া হয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

 

জাহাঙ্গীর/ সুপ্তি/ দীপ্ত নিউজ