শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী উপজেলার জরুন এলাকায় বকেয়া বেতন,ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবীতে কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকেরা বিক্ষোভ করছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬ টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছে শ্রমিকরা। জানা যায় ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।

কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবী, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় অ‌তিষ্ট শ্রমিকরা।

শ্রমিকেরা জানায়, বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ও‌সি একে এম আশরাফ উদ্দিন জানান, শ্রমিক‌দের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে স‌ড়ি‌য়ে নেয়ার চেস্টা চল‌ছে।

 

আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ