শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজা গণহত্যা ঠেকাতে মুসলিম ঐক্যের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজা গণহত্যা ঠেকাতে মুসলিম ঐক্যের ডাক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। সোমবার (২৫ আগস্ট) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) আলোচনার আগে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

পার্শ্ববৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনে মানবিক সহায়তা নিশ্চিত করতে হলে মুসলিম দেশগুলোকে একসঙ্গে এগোতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিতে ইসরাইল যে ‘বিপজ্জনক প্রকল্প’ চালাচ্ছে, তা রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি।

বৈঠকে ইরান–সৌদি সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।