শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজার পথে জর্ডান ও মিশরের ত্রাণবাহী ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজার পথে জর্ডান ও মিশরের ত্রাণবাহী ট্রাক

জর্ডানের সরকারি নিরাপত্তা সংস্থা রবিবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স‘-এ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, ত্রাণবাহী একাধিক ট্রাক গাজার দিকে এগিয়ে যাচ্ছে।

ভিডিওটির ক্যাপশনে সংস্থাটি লিখেছে, “এই মুহূর্তে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বিশাল জর্ডানীয় ত্রাণ কনভয়।”

এর আগে সকালে মিশরের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম জানায়, রাফা সীমান্ত দিয়ে মিশরের ত্রাণ ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে। এর পেছনে রয়েছে ইসরায়েলের ঘোষণা করা “কৌশলগত বিরতি”, যা গাজার ক্ষতিগ্রস্ত কিছু অংশে সহায়তা সরবরাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির সুযোগ করে দিচ্ছে।

এই বিরতি কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পটভূমিতে রয়েছে গাজায় ভয়াবহ অনাহার ও অপুষ্টির বাস্তবতা, যা সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণের কারণে সৃষ্টি হয়েছে।

এদিকে সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ভিড় বাড়ায়, সেখানে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। ক্ষুধার তাড়নায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানোর ঘটনা বাড়ছে।

জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি নতুন ত্রাণ তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১,০০০–এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন–যারা সবাই খাবার সংগ্রহের চেষ্টায় ছিলেন। এই নতুন ফাউন্ডেশন কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন পূর্ববর্তী সহায়তা ব্যবস্থাকে ছিটকে দিয়েছে।

আল