শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি দিতে অনুরোধ করেছেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় যুদ্ধবিরতি দিতে অনুরোধ করেছেন বাইডেন

গাজায় তিন দিনের যুদ্ধবিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন তিনি। এ সময় বাইডেন বলেন, এ যুদ্ধ বিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। অপর দিকে হোয়াইট হাউস বলেছে, বাইডেনের ব্যক্তিগত আলাপ–আলোচনার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলেও তিনি এর কোনও জবাব দেননি।

ইসরায়েলের গত এক মাসের হামলায় ১০ হাজার ৩২৮ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৭ হাজার। গাজায় ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন ১৬০ শিশুর প্রাণহানি হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অবরুদ্ধ গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে।

তুরস্কের পার্লামেন্ট ইসরায়েলের বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ইসরাইলে আরও শক্তিশালী বোমা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

 

এসএ/দীপ্ত নিউজ