শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তির শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তির শর্ত
সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তির শর্তে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৬ মার্চ) খসড়া প্রস্তাবটির তৃতীয় সংশোধনীতে এই অবস্থান নিয়েছে দেশটি।

শুরুতে প্রস্তাবটিতে গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবারের তৃতীয় সংশোধনীতে সব জিম্মি মুক্তির বিনিময়ে, অবিলম্বে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় অনাহারে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলে আগ্রাসনে নিহতের সংখ্যা ৩০ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে।

আল / দীপ্ত সংবাদ