শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু

 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় সোমবার তেল আবিবে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাইবেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শান্তি ও যুদ্ধের একটি সময় আছে। এটা যুদ্ধের সময়।

এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি করেছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখা জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় আক্রমণকারী ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে।

এছাড়াও গাজায় ত্রাণ সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২৫ দিনে প্রাণ গেছে ৮ হাজারের বেশি মানুষের।

 

এসএ/দীপ্ত নিউজ