শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ২ লাখ : ল্যানসেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় নিহতের সংখ্যা ২ লাখ : ল্যানসেট

ফিলিস্তিনে গাজার ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ১০ মাসে গড়িয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে ইংল্যান্ডভিত্তিক গবেষণা ও চিকিৎসা সাময়ীকি ল্যানসেটের দাবি, গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় দুই লাখ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদেন বলা হয়েছে, দাপ্তরিকভাবে নিহতের যে সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস ভবনগুলোর নিচে চাপা পড়া এবং খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসাবে ধরা হয়নি। তাদের হিসাবে ধরলে নিহতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারের বেশি হবে।

ল্যানসেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ফলে যারা হামলায় সরাসরি নিহত হয়, তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতের সংখ্যা ৩ গুণ বা ১৫ গুণ বেশি থাকে।

গাজার মোট জনসংখ্যা ২৩ লাখ। ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রকৃত নিহতের সংখ্যা শতকরা হিসাবে ধরলে বলা যায়, গাজায় নিহত হয়েছেন সেখানকার মোট জনসংখ্যার ৮ শতাংশ।