শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে
আন্তর্জাতিক বিচার আদালত।

গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত– আইসিজে।

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ চেয়ে, দায়ের করা মামলায় আজ শুক্রবার এই নির্দেশ দিয়েছে হেগের এই আদালত। গাজার বাসিন্দাদের গণহত্যা থেকে সুরক্ষায় সব ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেন বিচারকেরা।

জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা হলো– আইসিজে। এই আদালতের রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর তেমন শক্তি প্রয়োগ করা সম্ভব হয় না।

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বরে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করে।

আরও পড়ুন: গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

 

এসএ/দীপ্ত নিউজ