শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় একদিনে ১১৫ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় একদিনে ১১৫ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজায় দখলের লক্ষ্যে উপত্যকাজুড়ে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল।

শুক্রবার (১৬ মে) হামলা চালিয়ে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের বেশ কয়েকটি এলাকা আবারও খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালেও খান ইউনূসে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি আশ্রয় শিবিরের কাছে বিস্ফোরণে বেশ কিছু ফিলিস্তিনি হতাহত হয়েছে।

এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত মানবিক কার্যক্রমে অংশ নেবে না জাতিসংঘ। মার্কিন কার্যক্রমটি নিরপেক্ষ ও স্বাধীন নয় বলে মনে করছে সংস্থাটি। এই কার্যক্রমে অংশ নেয়াকে সময় নষ্ট আখ্যা দিয়েছেন জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা টম ফ্লেচার।