শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই গণবিয়ের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই গণবিয়ের আয়োজন
হামলার মধ্যেই গণবিয়ের আয়োজন

গাজার রাফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরমধ্যেই খান ইউনিসে আয়োজন করা হয়েছে গণবিয়ের। অস্থায়ী ক্যাম্পেই জীবন শুরু করেছেন নতুন দম্পতিরা।

চারপাশে শুধু প্রিয়জন হারানোর সংবাদ। কান্না আহাজারিতে বাতাস ভারি হয়ে আছে গাজার। কিন্তু এরইমাঝে সামান্য স্বস্তি খুঁজে নিতে, সম্প্রতি গাজার এক ক্যাম্পে আয়োজন করা হয় গণবিয়ের।

গাজার দক্ষিণের শরণার্থী শিবির খান ইউনিসে, গাঁটছড়া বাঁধে ৫ জোড়া তরুণ–তরুণী

সেখানকার এক বাসিন্দা বলেন, ‘অনেকদিন পর ক্যাম্পে সবাই হাসছে, আনন্দ করছে। এ জন্যই এ আয়োজন। গাজাবাসী ভুলেই গেছে বেঁচে থাকা কী। আজকের আয়োজন শুধু এই দম্পতিদেরই নয়, ছোট বড় সবাইকে আনন্দ দিয়েছে।’

৩ মাস আগে ইসরায়েলের বিমান হামলায় পা হারিয়েছেন সাইদ মোহাম্মদ। এবার স্ত্রীকে নিয়ে নতুন করে জীবন গোছাতে চান সাইদ।

তিনি বলেন, ‘যুদ্ধের আগে আমার বাগদান হয়। কিন্তু হামলা শুরুর পর, ঘর ছেড়ে ক্যাম্পে চলে আসি। কতদিন বাঁচতে পারব জানি না, তাই যে কয়দিন আছি স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চাই।’

হামাস নির্মূলে টানা ৮ মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে প্রাণ হারাচ্ছেন নিরীহ গাজাবাসী।

আল / দীপ্ত সংবাদ