শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা

 

উত্তর গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত আল ফাখোরা স্কুলে বিমান হামলায় চালিয়েছে ইসরায়েল।

এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

গাজার আল–শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলের বাহিনী।

এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার হাজার হাজার মানুষ জেরুজালেমে পদযাত্রা করে।

অব্যাহত ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, চলমান সংঘাতের অবসান হলে, গাজার স্কুল, হাসপাতালসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পুনর্গঠন করবে তুরস্ক।

 

এসএ/দীপ্ত নিউজ