শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও বই বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও বই বিতরণ

গাইবান্ধা সদর উপজেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও বই বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১০ টায় নিউটন প্রিপারেটরি স্কুলে ঋতু হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং ফাউন্ডেশনের আয়োজনে ও সৃজনশীল গাইবান্ধা এর বাস্তবায়নে ‘বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে কিশোরীদের সাথে বয়ঃসন্ধি,পিরিয়ড ম্যানেজমেন্ট ও পিরিয়ড নিয়ে নানা কুসংস্কারসহ বিস্তারিত জানানো হয়।

কিশোরীদের পিরিয়ড বা মাসিকের সময় করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদী হাসান ও সদস্য নিশাত তাসনিম স্মরণ। কিশোরীদের মাসিককালীন সময় স্বাস্থ্য পরিচর্যা ও করণীয় পদক্ষেপ, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবারের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।

সেশনে অংশগ্রহণকারী ১০ থেকে ১৪ বছরের ৩০ জন কিশোরীকে বিনামূল্যে ঋতু কমিক বই ও রিউজেবল স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।

সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান বলেন, আমাদের দেশে এখনো যেহেতু মাসিক বা পিরিয়ডকে একটি লজ্জার ব্যাপার হিসেবে ধরা হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এ বয়সী মেয়েদের জন্য পিরিয়ডের প্রথম অভিজ্ঞতা বেশ ভয়াবহ ও বিব্রতকর হয়ে থাকে। পিরিয়ডের সময় অনেকেই ভয় ও লজ্জায় কাউকে কিছু জানায় না। এটি পরবর্তী সময়ে কিশোরীর মানসিক ও শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এসময় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নিউটন প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ সুকমল চন্দ্র সরকার, সৃজনশীল গাইবান্ধা‘র প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদী হাসান ও সদস্য নিশাত তাসনিম স্মরণ, ভলান্টিয়ার হিসেবে ছিলেন সৃজনশীল গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান অন্তর।

 

ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ