দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বাঁশ ঝাড় থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় বাঁশ ঝাড় থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঁশ ঝাড় থেকে হেলেনা খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর সভার চাষকপাড়ার হেলাল উদ্দীনের কন্যা।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার বাঘমারা ববনপুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, হেলেনা কিছুটা মানসিক রোগের কারণে সে মাঝে মধ্যেই বাড়ী থেকে বেড়িয়ে যেত। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেল থেকেই হেলেনা বাড়ী থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মা বাবা একটি গাছের সাথে ওড়নার সাহায্যে ঝুলন্ত লাশটি শনাক্ত করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। মরহেদ ময়না তদন্তের জন্য পাঠানো হেয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ