শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মা মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনী হাড়াভাঙ্গা গ্রামের বিদ্যুৎ স্পৃষ্টে মা তাসলিমা খাতুন (২৪) ও তার কোলের শিশু মাহির (১৪ মাস) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে নয়টার দিকে নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম। তাসলিমা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের দিনমজুর ভ্যানচালক মিন্টু মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী মিন্টু মিয়া জানান, নিজ বাড়ির আঙ্গিণায় পাখিভ্যানের চার্জার সংযোগ দেওয়া হয়। প্রতিদিনের মত গতকাল রাতে চার্জার সংযোগ দিতে যায় তাসলিমা। এসময় তার দেড় বছর বয়সী কন্যা মাহি তার কোলেই ছিল। বৈদ্যুতিক লাইনের সাথে পাখিভ্যানের চার্জার সংযোগ স্পর্শ করতেই তাসলিমা বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশিরা টের পেয়ে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

জাকির হোসেন/আফ/দীপ্ত নিউজ