শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গলায় ওড়নার ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গলায় ওড়নার ফাঁস লেগে শিশুর মৃত্যু

 

মাগুরা শ্রীপুরে গলায় ওড়নার ফাঁস লেগে নন্দিতা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত নন্দিতা শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের ছোটো মনি (গোপাল) মেয়ে ।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার সময় নিজেদের ঘরের মধ্যে খেলা করছিল নন্দিতা। এ সময় অসাবধানতায় তার গলায় ওড়নার ফাঁস লেগে যায়। এতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসনালিতে অতিরিক্ত চাপে তার মৃত্যু হয়েছে।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ