শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

গরু চুরি বন্ধে রাত ১০ টার পর কবিরহাটে পশুবাহী যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গরু চুরি বন্ধে রাত ১০ টার পর কবিরহাটে পশুবাহী যান চলাচল বন্ধ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভা।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মতবিনিময় সভায় পশু (কোরবানির গরু–ছাগল) চুরি রোধে জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসানো ও রাত ১০ টার পর কবিরহাটে পশুবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কবিরহাট থানা পুলিশ।

রবিবার (৪ জুন) সন্ধ্যায় কবিরহাট থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট পৌরসভার মেয়র মোঃ জহিরুল হক রায়হান সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

সভায় রবিবার থেকে কবিরহাট উপজেলা এলাকায় রাত ১০ টার পর থেকে পশুবাহি যানবাহন চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সন্দেহভাজন কোন পশুবাহী যানবাহন আটক করা হলে উপযুক্ত প্রমাণ ছাড়া যেতে না দেয়া, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রামপুলিশ এবং কবিরহাট থানা পুলিশ এর সমন্বয়ে টিম গঠন করে রাত্রিকালীন বিশেষ টহল চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত ও নেয়া হয়।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ