শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গরুকে বিয়ার খাওয়াচ্ছেন জাকারবার্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গরুকে বিয়ার খাওয়াচ্ছেন জাকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

 

গরুর খামার করেছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গরুকে তিনি খাওয়াচ্ছেন, খামারে উৎপাদিত এক বিশেষ প্রজাতির বাদাম ও বিয়ার।

হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াইয়ের কো‘লাউ খামারে গরু পালন শুরু করেছেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তার লক্ষ্য, বিশ্বের সবচেয়ে ভাল মানের গরুর মাংস উৎপাদন করা।

বুধবার (১০ জানুয়ারি) এসব কথা ফেসবুকে এক পোস্টে জানান জাকারবার্গ।

জাকারবার্গের খামারে রয়েছে জাপানি ‘ওয়াগু‘ ও ‘আংগুস‘ জাতের গরু। এসব গরুকে ম্যাকাডেমিয়া নামের এক ধরনের বাদাম ও বিয়ার খেতে দেয়া হয়।

ফেসবুক পোস্টে জাকারবার্ক আরও জানান, প্রতিটি গরু বছরে ২ হাজার থেকে ৪ হাজার কেজি খাবার খায়। তার মেয়েরা ম্যাকাডেমিয়া গাছের চারা লাগাতে এবং পশুপালনে সাহায্য করে বলেও জানান জাকারবার্গ।

বিশেষজ্ঞরা জানান, জাপানের কোবে নামক এলাকায়, বিশেষভাবে এই গরু পালা হয়। এর প্রতি কেজি মাংসের দাম ৪০ হাজার টাকা।

‘ওয়াগু‘ ও ‘আংগুস‘ জাতের গরুকে প্রতিদিন বিয়ার খাওয়ানো হয়, যাতে শরীরে চর্বি জমে। শুধু তাই নয়, গরুর মাংস নরম করতে, প্রতিদিন একজন রাখাল ৮ ঘন্টা গরুর শরীর ম্যাসেজ করে। ফলের চর্বি জমে মাংসের ভাজে ভাজে। স্বাদের কারণেই এ দুই জাতের গরুর মাংসের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে।

জাকারবার্গের এই পোস্টের পরই, সামাজিক মাধ্যমে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। অবশ্য এই উদ্যোগের জন্য শুভকামনাও জানিয়েছেন অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ