শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
জাতীয়

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি জানাল ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি জানাল ফ্রান্স

২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স।

আগস্টের ঘটনাগুলোকে এ দেশের গণতান্ত্রিক যাত্রার এক মোড় হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।

ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, ‘আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।’

বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

এই বার্তাটি এমন সময় এলো– যখন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারও আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গণতান্ত্রিক সংস্কারের জন্য অব্যাহত সমর্থন জানিয়েছে।