শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দেওয়া ঠিক হবে না: মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দেওয়া ঠিক হবে না: মঈন খান

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা হয়তো সঠিক হবে না।

সোমবার (১০ নভেম্বর) সকালে গুলশান কার্যালয়ে ৩৬ জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলন ছিল না, এটা ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল।’

তিনি বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস যা অসংখ্য রাজনৈতিক দল ও মানুষের ত্যাগে গড়ে উঠেছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রকামী মানুষকে গায়েবী মামলা আর নির্যাতন সহ্য করতে হয়েছে। সবশেষ জনতার পুঞ্জিভূত ক্ষোভ ৫ আগস্ট।’

মঈন খান জানান, বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ।

 

এসএ