শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

খেলা হবে আন্দোলনে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খেলা হবে আন্দোলনে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা প্রস্তুত আছেন। খেলা হবে। খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব টিকবে না।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, ‘আমরা প্রস্তুত, পাল্টাপাল্টি না, আমাদের কর্মসূচি নির্বাচন পর্যন্ত সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে চলবে। শেখ হাসিনা ডাকলেই চলে আসবেন।

বিএনপি পথ হারিয়ে এখন দিশেহারা মন্তব্য করে তিনি বলেন, ‘তারা এখন পদযাত্রায় নেমেছে। পতন যাত্রা শুরু হয়েছে বিএনপির। তাদের আর সহ্য হয় না। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ পদ্মা সেতুর কথা শুনলে, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রোরেল দেখলে তাদের জ্বলে। ঘরে ঘরে বিদ্যুৎ দেখলে তাদের জ্বালা করে। তারা অন্তর্জ্বালায় ভুগছে।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে প্রতিহত করতে হবে। এরা স্বাধীনতার শত্রু। জয় বাংলার শত্রু। ১৬ ডিসেম্বরের শত্রু। এরা ক্ষমতায় এলে জয় বাংলা নিষিদ্ধ হবে। ৭ মার্চ নিষিদ্ধ হবে।’

এফএম/দীপ্ত সংবাদ