শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

খুলে দেওয়া হলো তুরস্কের ৬০০ বছরের পুরোনো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলে দেওয়া হলো তুরস্কের ৬০০ বছরের পুরোনো মসজিদ

কাঠের তৈরি মিম্বর, মেঁঝে আর ছাদের অনন্য এক বৈশিষ্ট্য নিয়ে ৬০০ বছর ধরে দাড়িয়ে আছে তুরস্কের আন্তালইয়া অঞ্চলের সারিহাসিলার নামের একটি মসজিদ। প্রয়োজনীয় সংস্কার শেষে মসজিদটিকে নামাজের জন্যে খুলে দেয়া হয়েছে সম্প্রতি। ধারণা করা হয় আনাতোলিয়ান সেলজুক আমলে এটি (খ্রিষ্টাব্দ ১৩০৭–১৩০৮) তৈরি হয়।

সংস্কারের জন্য ২০১৯ সালে কাজ ধরা হলেও করোনা মহামারিসহ বিভিন্ন কারণে মসজিদটির সংস্কার কাজে বিলম্ব হয়। সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত ওরহান কেন বলেছেন, সংস্কার কাজ শুরু হয় ২০১৯ সালে। এটি সম্পন্ন হতে ১৮ মাস সময় লাগার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে সংস্কারের সময় তিন বছর বৃদ্ধি করা হয়। এখন এটি সম্পন্ন হয়েছে এবং নামাজের জন্য মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে।

সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত ওরহান কেন বলেছেন, ৬০০ বছর আগে মসজিদটির যে মিরহাব, মিম্বর ও গম্বুজ তৈরি করা হয়েছিলো, সেগুলো এখন–ও আছে।

মসজিদটির কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেয়াল, মেঝে এবং বিশ্রাম করার জায়গা খুবই সতর্কতার সাথে সংস্কার করা হয়েছে।

পুরনো এ মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটির মিরহাব, মেঝে, ছাদ, দরজা, জানালা, নারীদের স্থান, মিম্বর সবকিছু কাঠের তৈরি। ধারণা করা হয় আনাতোলিয়ান সেলজুক আমলে এটি তৈরি হয়।

আল/ দীপ্ত সংবাদ