শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

খুলনায় কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে নগরীর লবণচরা থানার বান্দা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় ১টি ম্যাগজিনসহ পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি চাপাতি, ৩টি চাইনিজ কুড়াল, ১টি দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার ( ৯ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ট্যারা মোস্ত একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ। দির্ঘদিন সে নগরীতে সন্ত্রাসী ও ভূমি দখল কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া সে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ি। তার নামে বিভিন্ন থানায় মোট ৮টি হত্যা মামলা, ৪টি চাঁদাবাজি মামলা, ১টি আস্ত্র আইনে মামলা ও ১টি চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মোট ২৬টি মামলা রয়েছে।

কমিশনার আরও জানান, ৮ আগস্ট রাতে গোপন সংবাদেও ভিত্তিতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে কায়েস শিকদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বিকারোক্তি মোতাবেক ট্যারা মোস্তকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি চাপাতি উদ্ধার করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ