শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুবিতে ফের শিক্ষার্থী লাঞ্ছিত, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খুবিতে ফের শিক্ষার্থী লাঞ্ছিত, সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়

চার দিনের ব্যবধানে ফের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে। এর জেরে তিন ঘণ্টার বেশি সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসিব মোটরসাইকেল করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে নগরীর গল্লামারী এলাকায় সড়কের ওপর রাখা একটি মরদেহবাহী ট্রাক সরাতে হর্ন দেয়। এ সময় ট্রাক থেকে ২-৩ জন নেমে হাসিবকে চড়-থাপ্পড় দেয়।


আরও পড়ুন
: হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ


পরে বিশ্ববিদ্যালয় ফিরে সহপাঠীদের বিষয়টি জানালে তারা বেরিয়ে এসে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়।


এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ ডিলিট করতে বাধ্য করেন।


এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের দুই ছাত্র মারপিটের শিকারের ঘটনায় নগরের জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করে তারা।

ইয়াসীন/ সুপ্তি/ দীপ্ত নিউজ