শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
ঝালকাঠি

ঝালকাঠি কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের আউরা সরকারি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আউরা সরকারি আশ্রয়ন প্রকল্পের খালের ঘাটলার সাথে মরদেহটি ভাসতে দেখেন ওই আশ্রয়নের বসবাসকারী বাসিন্দারা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ের নারীর এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তার বয়স ৬৫ বছর। মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তার পরিচয় পেতে তদন্ত করা হচ্ছে।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ