শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।

সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এসেছিলেন। তার স্বাস্থ্যের খোঁজ–খবর নিয়েছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সৌদি যুবরাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।‘

‘বিএনপি চেয়ারপারসন তার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন,’ জানান তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, ‘বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।‘

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। ম্যাডাম দেশের সার্বিক পরিস্থিতির ওপর এই মুহূর্তে কোনো মন্তব্য করেননি।