শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো ও একদফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সমাবেশ করেছে বিএনপি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভাসানী হলের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা আবুল কাশেম, কাজি শফিকুর রহমান লিটন, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, তাঁতীদল সভাপতি শাহ আলম, জেলা যুবদল আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারন সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিভিন্ন উপজেলার সভাপতি– সম্পাদক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সুমন খান/শায়লা/দীপ্ত নিউজ