শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ
বিক্ষোভ সমাবেশ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে ইবি রোড, ফজলুল হক রোড, ঢাকা রোড ও স্টেডিয়াম রোড হয়ে আবারও ইসলামিয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে মিছিলপূর্বক এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ–সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সহ–সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সম্পাদক ভিপি শামীম খান ও হারুন–অর–রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হতে থাকে। বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার–ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

 

সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ