শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: মির্জা ফখরুল

 

খালেদা জিয়া খুব অসুস্থ। তাঁর কিছু হলে সরকারকেই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে আটকে রাখা মানবাধিকার লংঘন। গতকাল রাজধানীর নয়াপল্টনে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পদযাত্রা শুরুর পূর্বে দলের শীর্ষ নেতারা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে আটকে রাখার কারণ ক্ষমতায় টিকে থাকা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুর, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি। নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোড়ে।

 

আল/ দীপ্ত সংবাদ