শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়া’কে নিতে ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়া’কে নিতে ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে লন্ডন পৌঁছে দিতে ঢাকায় পৌঁছেছে কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে বিমানের হোস্টদের স্বাগতম জানান বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. এনামুল হক চৌধুরী।

উল্লেখ্য, এয়ারবাস এ–৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে।

 

এসএ