শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আ.লীগ নেতার

আদীব জামাল
আদীব জামাল
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আ.লীগ নেতার

আইন পরিবর্তন করে হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে ফেসবুকে পোষ্ট দিয়েছেন পটুয়াখালীর বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার।

রবিবার (১ অক্টোবর) তিনি এ পোষ্ট দেওয়ার পর পরই ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তার এই পোস্টে বিএনপি নেতাকর্মীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিষয়টি এখন টক অফ দ্য টাউনে পরিনত হয়েছে। পরে আজ সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা আখ্যায়িত করে দলের ভাবমূর্তি উজ্জল হওয়ায় চিন্তায় তিনি আগের পোষ্টটি দিয়েছেন উল্লেখ করে আরও একটি পোষ্টে এ কথা জানান। তিনি তার পোষ্টে উল্লেখ করেন, ফেসবুকের ওই পোষ্ট নিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারায় নামছে একদল কুচক্রি মহল।

 

ইমরান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ