শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

খালাস পেলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী সাবেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালাস পেলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী সাবেরা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আমানউল্লাহ আমান ও তার স্ত্রী‘র করা আপিল মঞ্জুর করে এ রায় দিয়েছেন আপিল বিভাগ। তাদের দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়ার রায় বাতিল করা হয়েছে।

রায় ঘোষণার পর আমানউল্লাহ আমান‘এর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, এ মামলায় খালাস পাওয়ায় আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপন অভিযোগের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল এবং ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানী কাফরুল থানায় মামলা করে দুদক।

 

এসএ