শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খাগড়াছড়ির মানিকছড়িকে কাভার্ড ভ্যানের ধাক্কা সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক বাছা মিয়া (৩৫) ও আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫)।

মানিকছড়ি থানার ওসি আনসারুল করিম জানান, ব্যবসায়ী মোতালেব অটোরিকশা করে আম নিয়ে মানিকছড়ি থেকে চট্টগ্রামের হাটহাজারী যাচ্ছিলেন। পথে উপজেলার গাড়িটানা এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক বাছা মিয়া ও আম ব্যবসায়ী মোতালেব ঘটনাস্থলে নিহত হন।

ওসি জানান, লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

আফ/দীপ্ত নিউজ