শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ল ১২ দোকান
খাগড়াছড়ির দীঘিনালা বাস স্ট্যান্ডে আগুনে পুড়ল ১২ দোকান। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিনালা বাস স্ট্যান্ড এলাকার মসজিদ লেনের এক খাবারের হোটেলে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কাঁচা দোকান হওয়ায় মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১২ টি দোকানের কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গেল ১৬ মে দীঘিনালা বাস স্ট্যান্ডের অন্য লেনে আগুনে পুড়ে যায় ৬০ দোকান।

শায়লা/ দীপ্ত নিউজ