শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে ৪১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে ৪১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

খাগড়াছড়ির ৯টি উপজেলার মোট ৪১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এসব ল্যাপটপ দেয়া হয়।

রবিবার (০৪ জুন) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মাহমুদা বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শানে আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।

জেলায় মোট ৫৯৩টি সরকারি বিদ্যালয়ের মধ্যে চতুর্থ পর্যায়ে ৪১০টি ল্যাপটপ প্রদান করা হয়।

 

 

প্রদীপ চৌধুরী/এমি/দীপ্ত নিউজ