শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ি জেলায় পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ৫ (মঙ্গলবার) নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্রেখ্য, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

এসএ