শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

খাগড়াছড়ির রামগড় উপজেলার সালদা নতুন পাড়া এলাকায় বজ্রপাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত বিকট শব্দ হচ্ছিল। সন্ধা ৫টার দিকে তিনি নিজ ঘরের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা এসআই আওলাদ জানান, নিহত নারীর সুরতাহাল করা হয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী রামগড় উপজেলা হওয়ায় বিষয়টি রামগড় থানা পুলিশকে অবগত করা হয়েছে ।

এসএ/দীপ্ত নিউজ