শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্রে শ্রমিকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পাহাড়ঞ্চলে কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) ১১ টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে ঐ শ্রমিকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেন এর ছেলে। সে দীর্ঘদিন কৃষি গবেষণায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোষ্টে কাজে যান গবেষণার কেন্দ্রের শ্রমিক আবু মিয়া। দুপুরের পর থেকে সে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। সকালে তার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে হত্যার পর মরদেহ ফেলে যায় বলে ধারণা পুলিশে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

প্রদীপ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ